পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন?’ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৬:৩